সারাদেশ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মামুনুর রশিদ পলাশ, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার, আরিফ রেজা, প্রকৌশলী আতাউর রহমান ও আল আমিন, শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মোহাম্মদ আলী লাল, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য মেয়র ও কাউন্সিলরপ্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

শেরপুর পৌরসভার মেয়র ৭ জন, কাউন্সিলর ৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর ১৮ জন এবং শ্রীবরদী পৌরসভায় মেয়র ৪ জন, কাউন্সিলর ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এসএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা