সারাদেশ

লাটাহাম্বারের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা লাটাহাম্বারের ধাক্কায় খাদিজা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শিশু খাদিজা খাতুন মা সাথে নানাবাড়ি আলমডাঙ্গার মাধবপুর গ্রামে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে খাদিজা ওই গ্রামের বাজারে দোকানে মিষ্টি কিনতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পরে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিকে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু সালেহ ইমরান তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, দুর্ঘটনার পর শিশুর লাশটি বাড়িতে নিয়ে যায় তার পরিবার। আবেদনের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা