সারাদেশ

চট্টগ্রামে দানের টাকায় হচ্ছে ক্যান্সার হাসপাতাল

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে দানের টাকায় হচ্ছে পূর্ণাঙ্গ আধুনিক ক্যানসার হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউট। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবসে এই হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এ সময় তিনি ৫ কোটি টাকা আনুদানের ঘোষণা দেন।

চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভমিমন্ত্রী বলেন, আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে। করোনাকালীন মা ও শিশু হাসপাতালের অবদান অবিশ্বরণীয়। অন্য হাসপাতালের ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন। অপরদিকে, মা ও শিশু হাসপাতালের করোনা মোকাবেলায় অগ্রনী ভূমিকা রাখছে। এ হাসপাতালের জন্য তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও আর্থিক অনুদান দিবেন বলে আশ্বাস দেন।

ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম আজাদ বলেন, চট্টগ্রামের দানশীল ব্যক্তিদের দানে গড়া মা ও শিশু হাসপাতালের চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষ এ ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনষ্টিটিউট নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

তিনি জানান, বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে স্বাস্থ্য সেবায় যে ভুমিকা রাখছে তার অংশ হিসেব এবার চট্টগ্রামে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সরকারে কাছ থেকে হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমিও বরাদ্দ পাওয়া গেছে।

বর্তমানে মা ও শিশু হাসপাতালের ক্যানসার বিভাগের বহির্বিভাগে ৩০ জন এবং অন্তঃবিভাগে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে আমাদের ক্যান্সার বিভাগ থেকে কেমোথেরাপি নিয়েছে ৪ হাজার ১৪২ জন রোগী। বহির্বিভাগ ও অন্তঃবিভাগ মিলে সেবা নিয়েছে মোট ৬ হাজার ৭৭৬ জন। শয্যার অভাবে প্রতিদিন অনেক রোগী ভর্তি করা যাচ্ছে না।

তিনি বলেন, চট্টগ্রামে ক্যান্সার রোগী দিন দিন বাড়ছে, কিন্তু ক্যান্সার রোগীদের জন্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ কোনো ক্যান্সার হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে বেশিরভাগ রোগীদের ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে হয়। আর ব্যয়ভারের অভাবে অনেকই মৃত্যুকে বরণ করেন। এই বাস্তবতায় আমরা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য এগিয়ে যাচ্ছি, যাতে কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।

ক্যান্সার হাসপাতালের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ জানিয়েছেন, হাসপাতাল নির্মাণের জন্য স্থাপত্য ও অবকাঠামো নকশা প্রণয়নের কাজ শেষপর্যায়ে। আনবিক শক্তি কমিশন, সিডিএ ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার অনুমোদন পাওয়া গেছে। রেডিয়েশন মেশিন কেনার জন্য ট্রেড ভিশন লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে।

হাসপাতাল বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেন, বিশেষায়িত এই হাসপাতাল প্রতিষ্ঠায় আমরা সবার কাছে অনুদান আশা করছি। নগরীতে ৭০ লাখ মানুষ। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে তাহলে এই হাসপাতালের জন্য অনেক বড় তহবিল গঠন হয়ে যাবে। এ সময় তিনি নিজেও ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

এদিকে, কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক পরিবারের পক্ষ থেকে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়ে বলেন, হাসপাতালটি হলে বৃহত্তর চট্টগ্রামের সকল জেলার ক্যান্সার রোগীরা চিকিৎসা পাবে। আর কাউকে ঢাকা বা দেশের বাইরে যেতে হবে না।

তিনি জানান, এই পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউটের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। আপাতত ভবন নির্মাণের অর্থ সংগ্রহ করেই কাজ শুরু করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান এম এ মালেক।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার দিতে দেরি হওয়ায় ভাবিকে হত্যা

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি দূর করার সহজ ৭ কৌশল

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা