সারাদেশ
রমেক হাসপাতাল

লাশ নিয়েই ওদের বাণিজ্য বেসাতি

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের নামের দালালদের দৌরাত্ম্য, লাশ নিয়ে টানাটানি: দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নিত্যদিনই বাড়ি ফিরতি স্বজনদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নিচ্ছেন না। তারা নিরব ভূমিকা পালন করছে। এ অবস্থা চলছে বছরের পর বছর।

জানা গেছে, রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবু মিয়া হৃদরোগে আক্রান্ত হলে গত রোববার রাতে হাসপাতালে নেওয়া হলে মারা যান। লাশ বাড়িতে নিতে হবে। মৃতের ভাতিজা শাহাজান হোসেন রতন লাশ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করতে গিয়ে হোঁচট খেলেন। পথের দূরত্ব এক কিলোমিটারের একটু বেশি হবে। কিন্তু অ্যাম্বুলেন্স চালকরা ভাড়া চাইলেন ৩ হাজার টাকা। পরে অনেক দর কষাকষি করে দেড় হাজার টাকায় লাশ বাড়িতে আনেন। নগরীর কামাল কাছনা এলাকার মোতাহার হোসেন নামে এক ব্যক্তি তার ভাইয়ের লাশ বাড়িতে আনতে গিয়ে একই রকম বিড়ম্বনায় পড়েন। এরই হয়রানী ও বিড়ম্বনার শিকার হচ্ছে অনেকেই।

সরেজমিনে দেখা গেছে, লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের দালালচক্র সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে শকুনের মতো ঘোরে। মুমূর্ষু রোগী দেখলেই তারা বুঝতে পারেন রোগীটি কখন মারা যাবে। মারা যাওয়ার পর শুরু হয় টানাটানি। হাসপাতাল চত্বরে অবস্থানরত দালাল চক্রের অ্যাম্বুলেন্সেই মৃতদের লাশ বহন করতে হবে দ্বিগুণ-তিনগুণ ভাড়ায়।

বাইরে থেকে কেউ লাশ বহনের জন্য গাড়ি আনলে তাতেও বাধা দেয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়। মারা যাওয়ার পর লাশ নিয়ে প্রতিদিনই ঘটছে এমন বিড়ম্বনা। হাসপাতালের ক্যাম্পাসে গড়ে উঠেছে অস্থায়ী অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। ওখানে প্রতিদিন ৪০ থেকে ৫০টি অ্যাম্বুলেন্স অবস্থান করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আমলে নিচ্ছেন না। এ অবস্থা চলছে বছরের পর বছর।

লালমনিরহাটের এক রোগীর স্বজন শাকিল আহমেদ জানান, লালমনিরহাটের সাধারণ ভাড়া ৩ হাজার টাকার ওপরে নয়। কিন্তু তার আত্মীয়র লাশ আনতে অ্যাম্বুলেন্সের দালালরা ৬ হাজার টাকা নিয়েছে। হাসপাতালে কয়েকজন যুবক ও কর্মচারীদের কয়েকজন নেতা একটি সিন্ডিকেট করে তারা লাশের স্বজনদের জিম্মি করে কয়েকগুণ টাকা আদায় করে নিচ্ছেন।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪টি লাশ হাসপাতাল থেকে বের হয়েছে। দালালচক্রের হুমকিতে লাশের স্বজনরা বাধ্য হয়ে দালালদের অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়েছেন।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রোস্তম আলী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা