সারাদেশ

চসিকের নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ১১ ফেব্রুয়ারি

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকার ওসমানি মিলনায়তনে সকাল ১১টার দিকে এ শপথ অনুষ্ঠান হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, চসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওসমানি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেদিন মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন।

এরমধ্যে আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হলেও বিএনপির মনোনীত মেয়র বা সমর্থিত কাউন্সিলর কোনো প্রার্থী নির্বাচিত হননি।

এছাড়া চসিকের ৩১ নম্বর সাধারণ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি প্রার্থীদের গেজেট প্রকাশিত হয়েছে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা