সারাদেশ

মাদক ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের কাইতলা ইউপি চেয়ারম্যান আসলাম মৃধার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই ইউপির ওয়ার্ড সদস্যরা (মেম্বার) তার বিরুদ্ধে মাদকের সাথে সম্পৃক্ততাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তারা এই দাবি করেন। এছাড়াও তারা ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন আব্দুল হাফেজ লিটন মেম্বার। এ সময় কাইতলা ইউপির ওয়ার্ড সদস্য মোঃ কাজল মিয়া, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, খলিলুর রহমান, জহিরুল ইসলাম, আম্বিয়া খাতুন, মোছাম্মৎ দোলনা বেগমসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাদকাসক্ত চেয়ারম্যান আসলাম মৃধা নির্বাচিত হবার পর থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছে না। মাদক কেনাবেচা, টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাৎ এবং জন্মমৃত্যু সনদে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ করেন তারা। এতে ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে জুতা পেটা করারও অভিযোগ করা হয়। এসময় উপস্থিত ইউপির সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা