সারাদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মান্নান (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শিপনের বাবা কেতাবালী (৬৫) ও বড় ভাই লিটনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মৃত মান্নান দেউলী গ্রামের মৃত রফেজ উদ্দিনের ছেলে এবং পশ্চিম সুবিদখালী ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার মসজিদের সড়ক নির্মাণে বাধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এসময় মান্নান প্রতিবাদ করলে তার গলায় এবং বুকে ছুরি দিয়ে আঘাত করে শিপন। পরে মান্নানের চাচাতো ভাই আজাহার হাওলাদার, শাকির, সাইদুর ও হানিফ এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় কেতাবালীর ছেলেরা। স্থানীয়রা মান্নানসহ আহদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে।

মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে। শিপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা