সারাদেশ

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঘরের চালের উপর থেকে বরই শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু মুস্তাকিম নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের পশ্চিম পাড়ার সহিদ মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বরই শুকানোর জন্য ঘরের টিনের চালে উঠে মুস্তাকিম। সেখানে ঘরের চালের সাথে লেগে থাকা বিদ্যুতের ঝুলন্ত তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম। তার মা শাহানা ছেলেকে চালের উপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন৷ পরে আশেপাশের প্রতিবেশীরা মুস্তাকিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ওইখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী মুস্তাকিম মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার অনেক আগে সে মারা গেছে৷ পরবর্তীতে পরিবারের লোকেরা মুস্তাকিমের লাশ নিয়ে বাড়িতে চলে যায়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা