সারাদেশ

সিলেটে আফরোজ আলী হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার নাম মইনুদ্দিন মঞ্জু। তিনি ওসমানীনগর থানার হুসননমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।

জানা গেছে, ২০১৪ সালের ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে ডেকে নেন মইনুদ্দিন মঞ্জু। আলাপ আলোচনার এক পর্যায়ে তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমরে ও পরে বুকে ছুরিকাঘাত করেন তিনি।

এসময় তার চিৎকারে পরিবারসহ স্থানীয়রা এগিয়ে এলে মঞ্জু পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদি হয়ে মইনুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মঞ্জুকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

তিনি বলেন, আফরোজ হত্যার দায়ে আদালত মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা