সারাদেশ

আ.লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য হলেন রাশেক রহমান

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছে মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বুধবার (৩ জানুয়ারি) হোসেন তাওসীফ ইমামকে চেয়ারম্যান এবং ড. আব্দুস সোবহান গোলাপ এমপিকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট প্রচার প্রকাশনা উপ-কমিটির অনুমোদন দেন। সেই কমিটিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃতি সন্তান মিডিয়া ব্যক্তিত্ত্ব রাশেক রহমানকে সদস্য মনোনীত করা হয়। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। বতর্মানে আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন তিনি।

রাশেক রহমান রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সদস্য সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক প্রতিমন্ত্রী এইচএন আশিকুর রহমানের ছেলে।

এদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাশেক রহমানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আসাদুজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বী হাসান, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনিরসহ মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ রাশেক রহমানের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা