সারাদেশ

সিংগাইরে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : আগামী ২৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। ৮ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন ৫ জন। ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইতে আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার, বিএনপির এড মো. খোরশেদ আলম ভুইয়া জয়ের মনোনয়ন ছাড়া বাকি তিনটি বাতিল হয়ে যায়।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩২ জন সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দেন।

তিনি আরো জানান, আজ মনোনয়নপত্র বাছাই করা হলে তিন জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। দলীয় মনোনয়নপত্র না থাকায় জাতীয় পার্টির প্রার্থী আবু বকর সিদ্দিকের মনোনয়ন বাতিল বলে গন্য হয়। বিধি সম্মত না হওয়ায় স্বতন্ত্র দুই প্রার্থী মো. আব্বাস আলী ও মো. জাহাবুল হোসেনের মনোনয়ন বাতিল হয়। এছাড়া ঋণ খেলাপির দায়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজুল শেখ ও ৮নং ওয়ার্ডের শহীদুল ইসলাম ডালিমের মনোনয়নপত্র বাতিল হয়।

মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। এ পৌর সভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন ও পুরুষ ভোটার হচ্ছে ১১ হাজার ১২০ জন।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা