সারাদেশ

সুন্দরগঞ্জে ৫ ইটভাটায় জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও বিএসটিআই অভিযান চালিয়ে এসব ইটভাটা মালিকের নিকট জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন। এসময় বিএসটিআই'র ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই অফিস সূত্রে জানা যায়, উপজেলার বেশকিছু ইট ভাটায় ইটের পরিমাপ ও গুণগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এতে পাঁচটি ইটভাটায় বিএসটিআইয়ের অনুমোদন ও সনদ না থাকায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মানহীন ইট প্রস্তুত ও ইট পরিমাপে ছোট আকৃতির হওয়ায় পাঁচটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী সনদ না থাকায় পাঁচ ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভাটাগুলো হলো- উপজেলার কেএনএম ব্রিকসকে ৮০ হাজার, মৌ ব্রিকসকে ৮০ হাজার, হাজী ব্রিকসকে ৮০ হাজার, এমএসএন ব্রিকসকে ৮০ হাজার ও পলাশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বিএসটিআইয়ের সনদ নিয়ে ইট প্রস্তুত করতে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লোকমান হোসেন বলেন, আমরা বেশকিছু ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। এতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ও ইটের গুণগত মান খারাপ হওয়ায় পাঁচটি ইটভাটা মালিকের জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা