সারাদেশ

ফরিদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন  

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যাপক রিজভী জামান, অধ্যাপক মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল্লাহ মোঃ আহসান, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি মীর কাসেম আলী।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন এবং ডিসপ্লের মাধ্যমে নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত। এতে বিভিন্ন হোটেল মালিক ও বিভিন্ন ডেইরী ফার্ম ও পোল্ট্রি শিল্পে মালিকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ক্রেতাদের স্বার্থ চিন্তা করে সেবার মান বাড়াতে হবে। একই সাথে সাধারণ জনগণ যেন অল্প খরচে মানসম্মত খাবার পায় তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, উৎপাদন বিক্রেতা এবং ব্যবসায়িরা একসাথে কাজ করলে সবাইকে ভালো খাবার উপহার দেয়া সম্ভব।

স্ট্রিট ফুড প্রসঙ্গে অতুল সরকার বলেন, পৃথিবীর সব দেশেই স্টিট ফুড চালু আছে এটা বন্ধ করা সম্ভব নয়। তবে তার মানগুলো যেন ভাল হয় এবং ক্রেতারা যেন ভালো মান আশা করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি ব্যবসায়িদের খাবার মান বিক্রয় প্রসঙ্গে বলেন। মাত্র ১০ টাকা লাভের আশায় ক্রেতাদের দয়া করে নিম্নমানের খাবার দেবেন না। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি আগামী বছর থেকে অন্তত একবার হলেও ফুড ফেস্টিভ্যালের আয়োজনের জন্য ব্যবসায়িদের আহ্বান জানান। এর ফলে বিভিন্ন স্থানে ব্যবসায়িরা এতে অংশগ্রহণ করবে। এবং খাবারের গুণগত মান সম্পর্কে ধারণা থাকবে।

সান নিউজ/এমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা