সারাদেশ

নরসিংদীতে নিরাপদ খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে মুজিব বর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন “খাদ্যের নিরাপদতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে মূল প্রতিবেদন উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভায় সহকারী কমিশনার মো: ফয়জুর রহমান এর উপস্থাপনায় এসময় নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমন, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা সহ আরও অনেকে।

আলোচনা সভায় জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানানো হয়।

এসময় বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, হোটেল রেস্তোরা সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা