সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রলি চালক হত্যায় আটক ২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সুগার মিলে আখ দেওয়ার সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে ডিজেল চালিত পাওয়ার ট্রলির চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী(১৯)কে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারি এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এর আগে সোমবার রাতে রোড এলাকার সুগার মিলে এ ঘটনা ঘটে।

নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে। আটককৃত আব্দুর রহিম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)।

পুলিশ জানায়, রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে ডিজেল চালিত পাওয়ার ট্রলিতে করে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসে চালক সুরেশ চন্দ্র রায়। এরপর সুগার মিলে আখ দেওয়ার সিরিয়াল নিয়ে ট্রলির চালক সুরেশ চন্দ্র রায়ের সাথে আরেক ট্রলি চালক আব্দুর রহিমের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯) মিলে আখ দিয়ে বেধরক পিটিয়ে সুরেশ চন্দ্র রায়কে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় সুরেশ চন্দ্র রায়কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্রের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তানভিরুল ইসলাম।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা