সারাদেশ

এক কাতলা মাছের দাম ২৬ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ১৬শ’ টাকা কেজি মুল্যে ২৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানের অদূরে পদ্মায় কোব্বাত হালদারের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা যায়, মাছটি চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী ছকোর উদ্দিনের আড়ত থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি মুল্যে ২৫ হাজার ৬০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে ছকোর উদ্দিনের আড়ত থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি মুল্যে ১৬ কেজি ওজনের একটি কাতল কিনেছেন। মাছটি ১৭শ’ টাকা কেজি মূল্যে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছটি নির্ধারিত দামে বিক্রি হবে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা