সারাদেশ

বগুড়ায় ট্রাক চাপায় ২ সহোদরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ সহোদর নিহত হয়েছেন। সোমবার ( ০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাশাঁতা (মধুপুকুর) এলাকার মো. আকতারের ছেলে আলম (৩০), মাসুদুর রহমান (২১)।

নিহত মাসুদুর রহমান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তার সহপাঠী নাজমিন আক্তার জানান, আজ কলেজে অনুষ্ঠিত ইনকোর্স পরীক্ষায় অংশ নিয়েছিলো মাসুদ।

পুলিশ জানায়, দুইভাই মোটরসাইকেলে করে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিপরীত মুখী ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এস আই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/মিরাজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা