সারাদেশ

গোপালগঞ্জে ‘খাদ্যের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ৪র্থ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে “খাদ্যের নিরাপত্তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য- টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু রায়, জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, ব্যবসায়ি নেতা শেখ মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্যের উপর গুরুত্ব আরোপ করে বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা