সারাদেশ

কুড়িগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাসেল বাবু নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান-এর আদালত এ রায় প্রদান করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট এস. এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন- এডভোকেট ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার রাসেল বাবু একই উপজেলার দক্ষিণ পাথরডুবি গ্রামের পিংকি খাতুনকে প্রেম করে বিয়ে করে। বিয়ের ৩ মাস পর যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন বাপের বাড়িতে চলে যায়। তখন স্বামী রাসেল বাবু স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুরবাড়িতে এসে অবস্থান নেয়। শ্বশুরবাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সাথে স্বামী রাসেল বাবুর কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান ? 

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক...

মাদারীপুরে  মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এল...

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তদের কাঁধে বাড়তি বোঝা

মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সং...

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা