সারাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী আদিছা বেগমকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ মার্চ) বিকেলে আদিছাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তার বাবা নযব আলী।

আদিজা বেগম (৩০) সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামের কোনাপাড়ার নযব আলীর মেয়ে। বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের মো. নুর মিয়ার স্ত্রী।

আদিজার মা জোহরা খাতুন অভিযোগ করে বলেন, গত ২৪ মার্চ বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মেয়েকে নুর মিয়া পেটে লাথি ও খুব মারধোর করেন। পরে শ্বাসরুদ্ধ করে হত্যারও চেষ্টা করেন। নুর মিয়া আদিজাকে পেটে লাথি দিলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বাঁচার জন্য চিৎকার করলেও পরে শ্বাসরুদ্ধ করে আদিজাকে হত্যা করেন নুর মিয়া। জোহরা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, মেয়ের মৃত্যুর পর শেষ দেখাটি দেখতে দেয়নি পাষণ্ড নুর মিয়া। তারা হত্যা করেছে বলে আমাদেরকে লাশ দেখতে দেয়নি। এর সঠিক বিচার দাবি করেন জোহরা।

স্থানীয় শাহাজাদাপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডেই মহিলা মেম্বার ও সরাইল থানার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার জানান, নিহত আদিজার ভাই রাজু মিয়া ফোনে জানানোর পর খোঁজ নিতে গিয়ে দেখি আদিজা নামের এক অন্তঃসত্ত্বা নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারি এটি আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে। এ মৃত্যুর কারণ রহস্যজনক মনে হয়েছে। তাই পুলিশের কাছে দাবি জানাচ্ছি সঠিক তদন্ত করে অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হউক।

চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের আমীন মেম্বারের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, মেম্বারের দায়িত্বহীনতা কারণে আদিজাকে তার মা-বাবাকে দেখতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে নাকি আদিকা হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা মুশকিল। তবে আমরা নিহতের স্বামীর নুর মিয়ার মাধ্যমে জানতে পারি সে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানানো যাবে৷

উল্লেখ্য, ২০১০ সালে আদিজাকে ইসলামিক শরিয়ত মোতাবেক ৩ লক্ষ টাকা কাবিনে বিজয়নগর চান্দুরা আলাদাউদপুর গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে সাথে নুর মিয়ার সাথে বিয়ে দেন। তাদের ঘরে একটি ছেলে ও মেয়ে বাচ্চা আছে। মৃত্যুর সময় আদিজা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা