সারাদেশ

অটো পাসের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এবার এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা অটো পাশের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ড প্রর্দশন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ সৃষ্টি করেন। এসময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের নিভৃত করার চেষ্টা চালায়।

এতে শিক্ষার্থীরা না মানলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধাসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিতকরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত...

এসএসসি পরীক্ষা ২০২৭ দুই মাস পিছাবে ! 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা