সারাদেশ

৪২ কেজি হরিণের মাংসসহ বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,বাগেরহাট : বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন রামপাল থেকে হরিণের জবাই করা ৪২ কেজি মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি) ভোরে রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে। একইদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। তাদের কাছ থেকে হরিণের মাংসসহ হরিণের তিনটি মাথাও পাওয়া গেছে। এর আগে গত ৭২ ঘণ্টায় বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলা থেকে একটি হরিণের মাথা ৬৭ কেজি মাংসসহ চারজনকে গ্রেফতার করে কোস্ট গার্ড ও বন বিভাগ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।

সোমবার সুন্দরবন থেকে ফাঁদ পেতে অন্তত ৩টি চিত্রল হরিণ শিকার করে এই শিকারিরা। পরে তারা এই হরিণগুলো জবাই করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হরিণের চামড়া তারা কি করেছে তা স্বীকার করেননি। এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে তাদের ধরার চেষ্টা চলছে। সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে পুলিশ সব সময় তৎপরত রয়েছে। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা