সারাদেশ

বিদেশ যাওয়া হলো না জাহাঙ্গীরের

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ জানুয়ারি) সকালে রায়পুর-চাঁদপুর সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন।

ট্রাক ও সিএনজিটি আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহাঙ্গিরের লাশ ময়না তদন্ত না করেই রায়পুর সরকারি হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।

জাহাঙ্গির হোসেন কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের মৃত আবদুস সহিদের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের বড় ভাই ও মামা রফিক উল্লাহ জানান, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জাহাঙ্গির হোসেনের অভাবের সংসার। বিদেশ গিয়ে পরিবারের অভাব ঘোচানোর প্রত্যাশা ছিল তার। আগামী বুধবার তার দুবাই যাওয়ার কথা ছিল। মেডিকেল শেষে চাঁদপুর হয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গির। চালকসহ আহত অন্য ৪ যাত্রীকে দ্রুত সদর হাসপাতাল পাঠানো হয়।

লক্ষ্মীপুর হাইওয়ে পুলিশ কাউছার আহম্মেদ সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আপত্তিতে ময়না তদন্ত ছাড়াই জাহাঙ্গিরের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে মামলার প্রক্রিয়া চলছে। সিএনজি ও ট্রাক থানায় আটক আছে। পলাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা