সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগ নেতা হত্যায় ১৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র এক নেতা হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা ওরফে মফিজুর খান, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলি উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার এবং জিহাদ চৌধুরী।

আইনজীবীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী থানার চর সিংগাতী গ্রামে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আসাদুজ্জামান ওরফে টিটু শরীফকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ২০১৮ সালের ২ জুলাই নড়াইল জেলার নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষ্য দেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা