সারাদেশ

অস্তিত্ব সংকটের পথে রায়পুরের মহিলা মার্কেট

বাবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নির্মিত ৩টি মহিলা মার্কেট অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। মার্কেটগুলো দেখভাল করার দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল দফতরের উদাসীনতার কারণে পরিত্যক্ত ও বেদখলে রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সরকার নারীদের তৈরি কুটির শিল্পের পণ্যসামগ্রী নারীদের দিয়েই বিপণন, প্রদর্শন এবং তাদের স্ব-উদ্যোগী করার লক্ষ্যে মহিলা মার্কেট করার প্রকল্প হাতে নেয়। সেই অনুযায়ী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার, চরমোহনা ইউনিয়নের বাবুর হাট বাজার ও চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ মাছ বাজার সংলগ্ন ৬ কক্ষ করে মোট ৩ টি মহিলা মার্কেট নির্মাণ করা হয়।

উপজেলার হায়দারগঞ্জ মাছ বাজার সংলগ্ন মহিলা মার্কেটটি এখন পুরুষ ব্যবসায়ীদের দখলে। একই অবস্থা খাসেরহাট বাজারের মহিলা মার্কেটটির। বাবুর বাজারে অবস্থিত মার্কেটটি বাজারের বর্জ্য রাখার স্থানে পরিণত হয়েছে।

উত্তর চরবংশি ইউপির-বাবুরহাট বাজার জামে মসজিদের সহ-সভাপতি আবদুল খালেক বলেন, এ মহিলা মার্কেটটির টয়লেটসহ ৪টি দোকান নির্মাণের দুই মাস পরেই বন্ধ হয়ে যায়। সরকারের টাকাই পানিতে গেছে। এখন মসজিদের জেনারেটর রাখা হয়েছে।মহিলাদের দোকানদারি করার পরিবেশ নাই বললেই চলে। অন্য দুটি মার্কেটে যাদের দোকানগুলো দেয়া হয়েছে তারা অন্য দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছে। সেখানে এখন পুরুষরা ব্যবসা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরি জানান, কেন বন্ধ রয়েছে এবং বর্তমানে মার্কেটগুলোতে যারা অবস্থানে রয়েছেন অচিরেই দায়িত্বে নিয়োজিত দফতর খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা