সারাদেশ

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাবি: মোবাসসিরা তাহসিন ইরা নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। মোবাসসিরা আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।

ওই আবাসিক হোস্টেলের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে সর্বশেষ মোবাসসিরার সঙ্গে কথা হয় হোস্টেলের অন্য আবাসিক ছাত্রীদের। তারপর তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোস্টেলের অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রাজশাহী মতিহার থানা পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনও জানা যাইনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা