সারাদেশ

মেয়র প্রার্থী ছেলের পক্ষে মায়ের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ৫ম ধাপে ভোলা পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির এর মা ফিরোজাজ্জামান।

রোববার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

এসময় সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দোস্ত মাহামুদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মেয়র মনিরুজ্জামান এর ভাই আশরাফুজ্জামান রাজিব, স্ত্রী মারিয়াজ্জামান, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ হাসান প্রমূখ। এ ছাড়াও জেলা এবং পৌরসভা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সমর্থনে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার(৩০ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত সভায় ৫ম ধাপে দেশের ৩১টি পৌরসভার আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান করে তালিকা চুড়ান্ত করা হয়। এতে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুইবারের নির্বাচিত মেয়র ভোলা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা