জাতীয়

লকডাউনে যাত্রী বহন, ৩৭ বাস আটক

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। এই সময়ে যাত্রী বহন করায় উত্তরবঙ্গের ৩৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৭ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলো তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে রাতে চলাচল করছে। শনিবার সকালে চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশে বাসগুলো আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা হিসেবে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয় সালনা হাইওয়ে পুলিশ।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ সড়কে কঠোর অবস্থানে রয়েছে। কিছু অসাধু ড্রাইভার রাতের আঁধার বেশি ভাড়া পাওয়ার আশায় যাত্রী বহন করছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা