সারাদেশ
পৌর নির্বাচন

হারাগাছয় আ.লীগের মনোনয়ন পেলেন হাকিবুর, বিএনপির ফারুক

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কাউনিয়া উপজেলার সাবেক সভাপতি ও বতর্মান মেয়র হাকিবুর রহমান মাস্টার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিড়ি শিল্প নগরী খ্যাত এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে রোববার রাতে দলীয় সভায় হারাগাছ পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মেয়র পদে একক প্রার্থী হিসাবে চুড়ান্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক।

তিনি রংপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি শিল্পপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ভাগিনা ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ভরসা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এমদাদুল হক ভরসার ফুপাতো ভাই। গত নির্বাচনে তিনি মেয়র পদে লড়ে অল্প ভোটে হেরে যান।
বিএনপির প্রার্থী চুড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ।

কাউনিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (পঞ্চম ধাপে) হারাগাছ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারী, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা