সারাদেশ

পাবনা সদর পৌরসভার ভোট গণনা চলছে

নিজস্ব প্রতিনিধি, পাবনা : শনিবার (৩০ জানুয়ারি) পাবনা সদর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট চলাকালে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা রিটার্নিং অফিসার মাবুবুর রহমান জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পাবনা সদর পৌরবাসী তাদের ভোট প্রদান করেছেন। কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।

ভোটাররা জানিয়েছেন, এত সুন্দর পরিবেশে দীর্ঘবছর কোনো ভোট হয়নি। পাবনা সদর পৌরসভার স্বতস্ফূর্ত ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ভোট কেন্দ্র ও তার আশপাশ ছিল শান্তিপূর্ণ।

কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের দু’দিন আগে মেয়র সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেনে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তাতে সাধারণ ভোটারের মধ্যে শঙ্কা ছিল সুষ্ঠু ভোট হবে কি না। কিন্তু সব আতংক আর উৎকন্ঠা কাটিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে, যা পাবনার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে থাকবে।

উল্লেখ্য, পৌরসভার ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা