সারাদেশ

সরিষাবাড়ীতে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন।

বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন অভিযোগ করেন, প্রতিপক্ষ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিনের লোকজন সকাল থেকে সবগুলো ভোটকেন্দ্র দখল করে। এরপর তারা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে গণহারে নৌকা প্রতীকে সিল মারে।

তিনি আরও জানান, শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম থাকা সত্ত্বেও তাদের ইচ্ছেমতো ভোট গ্রহণ দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমদসহ দলীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা