সারাদেশ

বোয়ালমারীতে পলাতক ধর্ষক গ্রেফতার   

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : জেলার বোয়ালমারীতে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামিকে সোহাদ মোল্যাকে (১৮) একমাস পর গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর তিনটায় কুষ্টিয়া জেলার মিরপুর থানার অঞ্জনদাসী গ্রামের বিলের মধ্য থেকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সোহাগ উপজেলার দাদপুর ইউনিয়নের আমুড়দি গ্রামের দুলাল শেখের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ওই ছাত্রী (১৩) ফরিদপুরের সালথা উপজেলার একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়ালেখা করেন। গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের আমুড়দি গ্রামের বাকি বিল্লাহের ছেলে মুসা (১৬) ও দুলাল শেখের ছেলে সোহাগ (১৮) ওই ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় তারা ছোরা দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমুড়দি গ্রামের বোসের বাগানে নিয়ে পালাক্রমে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ১৫ জানুয়ারি রাতে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) /২০০৩ এর ৯(৩)' ধারায় ওই দুই ধর্ষকের নামে বোয়ালমারী থানায় মামলা করেন।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, বিষয়টি তদন্তাধীন। এ মুহূর্তে কিছু বলা যাবে না। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা