ছবি : সংগৃহিত
অপরাধ

ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মান প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু আহত

সোমবার (৮ মে) রাতে জেলা সদরের নবীনবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ৪ বস্তা অবৈধ ঔষুধ উদ্ধার

ওসি বলেন, রোববার (৭ মে) দুপুরে কলেজ শিক্ষক গোলাম মোস্তফা বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় শিক্ষার্থীর মা সোমবার বিকেলে বাদি হয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

জাবেদ মাসুদ আরও জানান, গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা