সারাদেশ

রানীশংকৈলে ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার

বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর নির্বাচনে ৭ বিদ্রোহী প্রার্থীর মধ্যে ৫জনকে বহিস্কার করেছে আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা।

২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি মু.সাদেক কুরাইশি এবং সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদ সহ সর্বস্তরের পদ পদবী হতে বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আলমগীর সরকার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইস্তেখার আলম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম,সদস্য সাধন বসাক, সদস্য রুকুনুল ইসলাম ডলার।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় জানান,রানীশংকৈল পেীরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আলহাজ্জ মোস্তাফিজুর রহমানকে নৌকা প্রতীক মনোনয়ন দেয়। কিন্তু বহিস্কৃতরা দলীয় শৃংখলা না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন যা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক শৃংখলা বিরোধী।

তাই বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার উপবিধি ১১ মোতাবেক তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন এবং উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেককে এখনো বহিস্কার করা হয়নি।

এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল জানান,উপজেলা পর্যায়ের যুবলীগের কোন নেতাকে বহিস্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। তবে কেন্দ্রের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামও একই মন্তব্য করেন।

উল্লেখ্য,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।তন্মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান (নৌকা) প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দলের আরও ৭ জন।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারাম বোর্ড) উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইস্তেখার আলম (মোবাইল ফোন),সদস্য রুকুনুল ইসলাম ডলার (রেল ইঞ্জিন),পৌর আ.লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম (কম্পিউটার),পৌর আ.লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক (নারিকেল গাছ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন (চামচ) উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক (জগ) ।

বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস (ধানের শীষ) এর বিরুদ্ধে পৌর বিএনপির সদস্য মোখলেসুর রহমান (হ্যাঙ্গার) বিদ্রোহী প্রার্থী হলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দিতা করছেন আলমগীর হোসেন (লাঙ্গল) এবং এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক ছাত্রনেতা মোকাররম হোসাইন ( ইস্ত্রি) ।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪ জন। পুরুষ ৭ হাজার ২শত ৮৬ এবং নারী ভোটার ৭ হাজার ২শত ৮৬ জন ।

সান নিউজ/ বিপ্লব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা