সারাদেশ

মাটির নিচে মিললো জাপা নেতার লাশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : নিখোঁজের এক মাস পর চট্টগ্রাম লোহাগড়ায় মাটির নিচ থেকে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪২) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজস্ব খামার এলাকায় মাটি চাপা অবস্থায় আনোয়ার হোসেনের মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় আসিফ ও মিয়ানমার নাগরিক আনছার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে আটক করে পুলিশ।

আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

গত বছরের ৩০ ডিসেম্বর বিকালে ব্যবসায়িক কাজে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে রাত আটটার দিকে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন স্ত্রী নার্গিস আক্তার। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সোর্স ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে গ্রেফতার করে আসিফ ও আনচার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়াকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। এ তথ্যের ভিত্তিতে আনোয়ারের খামার পাশে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা