সারাদেশ

দিনাজপুর থেকে সব রুটে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর জেলা শহরে শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে পুলিশ চালকের ওপর লাঠিচার্জ করেন।

এ ঘটনায় শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে প্রতিবাদে মহাসড়কের উপর বাস, ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবাদ জানাচ্ছেন বাস শ্রমিকেরা। শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তারা যান চলাচল শুরু করবেন না।

বাস চালককে মারধরের খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় টার্মিনাল এলাকায় মহাসড়কের উপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনও সুরাহা হয়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা বাস-ট্রাক মহাসড়কের মাঝে মাঝে রেখে বিক্ষোভ করছেন। আর এতে ভীষণ দুর্ভোগে পড়েছেন জেলা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা। সরকারি-বেসরকারি অফিসের কাজ, অসুস্থ রোগীকে চিকিৎসক দেখানো, পারিবারিক জরুরি কাজসহ নানা কাজ বেরিয়ে গন্তব্যে যেতে পারছেন না তারা। বাধ্য হয়ে অনেককে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ বাদশা যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এবিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা