সারাদেশ

চট্টগ্রামে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কিত ভোটাররা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভোটাররা জানান, বুধবার সকাল ৬টার দিকে নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডের ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াপদা কলোনী সরকারি বিদ্যালয় কেন্দ্র এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর থেমে থেমে ৮টা পর্যন্ত ৭টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী সমশের পাড়া, ফরিদের পাড়া ও চান্দগাঁও আবাসিক এলাকার জনমনে আতঙ্ক তৈরি হয়। ফলে এসব এলাকার মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।

সরজমিনে দেখা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তেমন ভোটার নেই। এছাড়া নগরীর লালখান বাজার ওয়ার্ডের তিনটি কেন্দ্রের আশপাশের এলাকায় সকাল থেকে একের এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীরা লালখান বাজার মাদ্রাসা কেন্দ্র দখল করেছে বলে জানান ভোটাররা।

একইভাবে নগরীর চকবাজার, উত্তর পাহাড়তলী, পাঠানটুলি, ফিরিঙ্গিবাজার ও বাকলিয়া এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সকাল ৮টা থেকে নগরীর সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর কথা জানিয়েছেন চসিকের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তবে ভোটকেন্দ্র এলাকায় বিস্ফোরণের বিষয়ে এখনও খবর পাইনি বলে জানান তিনি।

একই কথা বলেছেন সিএমপির উপ কমিশনার মো. আবদুল ওয়ারিশ। তিনি বলেন, ভোটগ্রহণ সবে শুরু হয়েছে। বিস্ফোরণের কোন খবর পাইনি। মাঠে পুলিশ ফোর্স আছে। ম্যাজিস্ট্রেট আছে। এমন কোন ঘটনার খবর পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/খলিল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা