সারাদেশ

পাথরঘাটা পৌর নির্বাচন : ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের এর সমর্থক, নৌকা প্রতীকের সমর্থক ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে পাথরঘাটা থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য এবং কমপক্ষে অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে।

পাথরঘাটা থানা পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের তালতলা এলাকায় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের পক্ষে তার কর্মীরা নির্বাচনী প্রচারণায় বের হয়। একই সময় নৌকা প্রতীকের সমর্থকরা মিছিল নিয়ে বের হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ত্রিমূখি ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সংঘর্ষ শহরে ছড়িয়ে পড়লে পাথরঘাটা শহরের গোলচত্বরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে। দু’পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ আহত হয় ৬ পুলিশ সদস্য এবং অর্ধশত কর্মী সমর্থক।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা