সারাদেশ

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ঘরোনার স্বতন্ত্র প্রার্থী ৩ জন এবং বিএনপি ঘরোনার মেয়র প্রার্থী একজনসহ ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে বিএনপি আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন আন্দোলনের প্রার্থী থাকল মাঠে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আখতার মোল্লা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সংকট মোকাবেলায় বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেও আওয়ামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শেষ পর্যন্ত দলের প্রতি আনুগত্য দেখিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফলে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে থাকলেন ৩ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত কেন্দ্রীয় মহিলা লীগের আন্জুমান আরা বন্যা, বিএনপি মনোনীত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন।

এছাড়াও সাধারণ আসনে ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ৬০ জন এবং সংরক্ষিত আসনের আসনে ৯ জন।

সব মিলে ৭৩ জন প্রার্থী থাকলেন নির্বাচনী মাঠে। এ পৌরসভায় মোট ভোটার ৬০ হাজার ৭২৭ জন। তন্মধ্যে পুরুষ ২৯ হাজার ৭১২ জন এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা