সারাদেশ

ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে ই-ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থা আরও বেশি উন্নত হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ কার্যক্রমে নেতৃত্ব দেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম।এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন আপনাদের ফরিদপুরের ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে তার জন্য ট্রাফিক পুলিশরা দিনরাত কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ফরিদপুরের ও ভাঙ্গায় আপাতত এ ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে বিভিন্ন থানায় এ ব্যবস্থার আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে গাড়ির মালিকরা ‘ইউ ক্যাশ’ এর মাধ্যমে টাকা পরিশোধ করে পরিবহন চালাতে পারবেন। পর্যায়ক্রমে সমস্ত পরিবহন গুলোতেই এই ব্যবস্থা চালু করা হবে। তিনি এ ব্যাপারে সর্বস্তরের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ইউসিবিএল ব্যাংকের এমডি ওয়ালী হাসান, টিআই প্রশাসন তুহিন লস্কর সহ অন্যান্য ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যরা।

এ কার্যক্রম সফল করতে ইউসিবিএল ব্যাংকের উদ্যোগে ২৬টি মেশিন ট্রাফিক পুলিশকে হস্তান্তর করা হয়।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা