সারাদেশ

দখলে-দূষণে নিখোঁজ হতে চলেছে লবণদহ সাগর

টি.আই সানি, গাজীপুর : জনশ্রুতি আছে লবলং সাগর হিসেবে। একসময় এ নদ বা সাগর দিয়ে চলত পালতোলা নৌকা, শোনা যেত মাঝির আকুল করা গান। নদটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ সীমান্তঘেঁষা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ক্ষীরু নদীর সংযোগস্থল থেকে উৎপত্তি হয়ে আঁকাবাঁকা দীর্ঘ পথ অতিক্রম করে মীর্জাপুরের কাছে তুরাগ নদে গিয়ে মিশেছে।

একসময় একে দেখে মনে হতো, জলে টইটম্বুর এক রাক্ষস! আর সেই রাক্ষসরূপী নদ এখন চরম অস্তিত্ব সংকটে লবণদহ খাল। হারিয়ে ফেলেছে তার নদী চরিত্র। এখন কেউ বলে লবলং খাল আবার কেউ বলে লবলং নালা। লবণদহ দখল ও ভরাট করে নদের ওপরে বা গতিপথ পরিবর্তন করে গড়ে উঠেছে শত শত কলকারখানা।

এই খালকে কেন্দ্র করে এলাকার কৃষিনির্ভর অর্থনীতি গড়ে উঠেছিল। নব্বই দশকে শ্রীপুরে শিল্প কারখানা বিস্তৃত হতে শুরু করলে তখন থেকে খাল দূষণ শুরু হয়। বর্তমানে এই খালের শ্রীপুর অংশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে চলছে দখল-দূষণ। ফলে এক সময়ের খরস্রোতা এই খাল এখন মৃতপ্রায়। শুধু লবণদহ নয়, দূষণ-দখলে একই অবস্থা শ্রীপুরের হল ধাউর, টেংরার খাল, কাটার খাল, সেরার খাল, বৈরাগীরচালার খাল, তরুণের খাল ও সালদহ খাল। সরকারি এসব খাল দখল-দূষণে কোথাও কৃষক, কোথাও প্রভাবশালী ও শিল্প-কারখানার মালিকরা জড়িয়ে পড়ছেন। জানা গেছে, শুধু দখল করেই থেমে নেই তারা। ইচ্ছামত বিভিন্ন জায়গায় খালের গতিপথও পরিবর্তন করছেন।

সরেজমিন দেখা যায়, শ্রীপুর পৌর এলাকার একটি কারখানা কর্তৃপক্ষ লবণদহ খালের কেওয়া মৌজার প্রায় আধা কিলোমিটার অংশে দখলকাজ চালিয়ে যাচ্ছেন। আর বর্জ্য অপসারণ তো চলছেই। কয়েকটি জায়গায় খালের গতিপথেরও পরিবর্তন আনা হয়েছে। দখলের বিষয়টি অস্বীকার করে ওই কারখানার ব্যবস্থাপক জানান, খালের দুই পাশের জমি তাদের। নকশা অনুযায়ী খালের প্রাপ্য বুঝিয়ে দিয়েই আমরা সীমানা প্রাচীর নির্মাণ করেছি।

এ ছাড়া লবণদহ খালের মাওনা ইউনিয়নের মাওনা টু ফলবাড়িয় সংযোগ সড়কের দুই পাশে গ্রামীণ ফোন কোম্পানী ও ক্রাউন কারখানা এবং গাজীপুর ইউনিয়নের ধনুয়া অংশের নয়নপুর টু মেডিকেল মোড় সংযোগ সড়ক সংল্গন্ন সেলবু কারখানাসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান দখল চেষ্টায় রয়েছে। তেলিহাটি ইউনিয়নের অংশে দখলে অস্তিত্ব হারিয়েছে ধাউরের খাল। শ্রীপুর পৌর এলাকার একমাত্র বৈরাগীরচালা খালটি শিল্পবর্জ্য ও দখলে সংকুচিত হয়ে পড়েছে।
ওই খালের গড়গড়িয়া মাস্টারবাড়ি অংশে কয়েক মাস ধরে বর্জ্য ফেলায় পানির প্রবাহ বন্ধ হয়ে পড়ছে। গোসিঙ্গা ও রাজাবাড়ি ইউনিয়নের তরুণের খালটির বিভিন্ন অংশ দখল-দূষণে এখন মৃত! অধিকাংশ জায়গায় খাল ভরাট করে কৃষি জমিতে পরিণত করেছেন স্থানীয়রা। লবণদহ খালসহ উপজেলার বেশির ভাগ খাল দখলে সংকুচিত হয়ে নিষ্কাশনের পথরোধ হওয়ায় জলাবদ্ধতার কবলে রয়েছে এলাকার হাজার হাজার লোক।

চকপাড়ার আবু সাঈদ জানান, লবণদহ খালে এক সময় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ পাওয়া যেত। আমরা এ খালের পানি দিয়েই চাষাবাদ করতাম। এখন খালে কোন জলজ প্রাণী খুঁজে পাওয়া যায় না।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ জানান, শ্রীপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী লবণদহ নদীটির পাশে ছোট বড় শিল্প কারখানা গড়ে তুলে নদীটি দখল করে নেয় এবং নদীর পানি দূষিত করে যার ফলে কৃষি জমিতে কোন ফসল উৎপাদন হয় না। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা এবং ভীষণভাবে দূষিত হচ্ছে পরিবেশ। এমতাবস্থায় নদী রক্ষা ও খালের সীমানা নির্ধরণ ও পরিবেশ দূষণরোধ কল্পে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নদী রক্ষা ও খালের সীমানা নির্ধারণ ও পরিবেশ দূষণরোধ করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আমার নিম্নস্বাক্ষরকৃত আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে বিষয়টি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বোর্ড সচিবালয় দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে।

পরিবেশ অধিদফতর গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস ছালাম জানান, বিভিন্ন সময় খাল, বিল ও নদী দখল-দূষণের অভিযোগে কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিপূরণ বা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, খালগুলোর তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তা দখলমুক্ত করে খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত এবং দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা