স্বাস্থ্য
চট্টগ্রাম

রোগী-এটেনডেন্টদের বিনামূল্যে পরিবহন সেবা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্দরনগরী হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সকল রোগী এবং এটেনডেন্টদের সুবিধার্থে বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা এই সেবার আওতায় থাকবে। প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর পাওয়া যাবে সেবাটি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এই পরিবহন সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামবাসীর সুবিধার্থে চমৎকার এই উদ্যোগ গ্রহণের জন্য এভারকেয়ার চট্টগ্রামকে ধন্যবাদ। আশা করি এই সেবার মাধ্যমে রোগী এবং তাদের সাথে থাকা মানুষদের যাতায়াতকালীন ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, ‘রোগীদের কল্যাণে সর্বদাই আমরা সেরাটি দিতে প্রস্তুত থাকি। আমরা প্রায়ই লক্ষ্য করি, রোগী এবং রোগীর আত্মীয়স্বজন বা বন্ধুরা হাসপাতালের আসা-যাওয়ার সময় পরিবহন জনিত সমস্যার মুখোমুখি হন। তাই তাদের সেই সমস্যা দূর করতে আমাদের এই উদ্যোগ। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যেকোন রোগী এবং এটেনডেন্ট সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা নিতে পারবেন। আশা করছি এই পরিবহন সেবার মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবেন।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা