স্বাস্থ্য

এভারকেয়ারে ৬৯ বছর বয়সীর অ্যাওয়েক সার্জারি

নিজস্ব প্রতিবেদক: অ্যাওয়েক সার্জারির মাধ্যমে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ৬৯ বছর বয়সী রোগীর সফল ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড্ডি প্রতিস্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

শনিবার (৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির নিউরোসার্জারি ডিপার্টমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফলতার কথা ব্যক্ত করেন।

রোগী মিসেস জয়নাব বেগম (৬৯) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ ভর্তি হন। ব্রেইনের সিটি স্ক্যান করে দেখা যায় যে, রোগীর ব্রেইনের ডান দিকে ইস্কিমিক স্ট্রোক হয়েছে এবং তার ব্রেইন প্রচন্ড চাপের মধ্যে আছে। এমনকি সেই সময় রোগীর জ্ঞানের মাত্রা (জিসিএস স্কোর) ছিলো ৫/১৫।

এমতাবস্থায় হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীর চিকিৎসার জন্য প্রথমে জরুরী ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টোমি এবং পরবর্তীতে ফলো আপের উপর ভিত্তি করে ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড্ডি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সার্জারি রোগীর কার্ডিয়াক কন্ডিশন অনুকূলে না থাকাতে ঝুঁকিপূর্ণ ছিল বলে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে মাথার হাড্ডি প্রতিস্থাপন প্রক্রিয়াটি অ্যাওয়েক সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, ‘উন্নত সার্জিকাল আই সি ইউ এবং নির্ভরযোগ্য এনেসথেসিয়া ডিপার্টমেন্ট থাকায় অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি করার সক্ষমতা এভারকেয়ার হসপিটাল রাখে’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এভারকেয়ার গ্রুপ সম্পর্কে -
এভারকেয়ার গ্রুপ বিশ্বাস করে যে স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। উদীয়মান বাজারে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা পূরণে প্রাইভেট ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানটি। টেকসই অর্থনৈতিক উন্নয়নের দৃঢ় সমর্থক হিসেবে উদীয়মান বাজারে বসবাসরত সকল বয়সের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার বৈশ্বিক চ্যালেঞ্জে সাড়া দিয়েছে এভারকেয়ার।

সেই সুবাদে প্রতিষ্ঠানটি প্রচলিত স্বাস্থ্যসেবার ধারা পরিবর্তন ও রূপান্তরকরণের মাধ্যমে, ক্রস-কন্টিনেন্টস প্ল্যাটফর্মের সমন্বয়ে তাদের উন্নত ও মানসম্মত মেডিকেল সেবা সরবরাহ করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া এবং নাইজেরিয়াসহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারজুড়ে তাদের সমন্বিত স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এভারকেয়ার।

৩০ হাসপাতাল, ১৬ ক্লিনিক, ৮২ ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ব্রাউনফিল্ড অ্যাসেটস এই প্রতিষ্ঠানের পোর্টফোলিও’র অন্তর্ভুক্ত। দেশের উদীয়মান বাজারে একটি সিস্টেম্যাটিক স্বাস্থ্যসেবা তৈরি করতে প্রায় ১১ হাজার কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। দেশের মাটিতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এভারকেয়ার গ্রুপ গর্বিত। এভারকেয়ার হেলথ ফান্ড-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এভারকেয়ার, যা উদীয়মান বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য রাইজ ফান্ডস পরিচালিত স্বাস্থ্যসেবা তহবিল, যা বৈশ্বিক বিকল্প সম্পদ ব্যবস্থাপক টিপিজি’র প্রভাব বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম। এভারকেয়ার স্বাস্থ্য তহবিল বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা এবং বিশ্বের অন্যান্য প্রভাবিত বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান। www.evercaregroup.com

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্পর্কে –
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে থাকছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হসপিটালটিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও ৫ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের সাথে নিয়ে চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিৎ করবে। www.evercarebd.com

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা