সারাদেশ

নৌকার প্রচারণায় যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের প্রচারণা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয় বসাক জানান, যুবলীগের আয়োজনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণার মিছিল চলাকালে আদিত্য নন্দীর উপর অতর্কিত ছুরিকাঘাত করা হয়। এর আগে যুবলীগের এই মিছিল নিয়ে আদিত্য নন্দীর সাথে একটি গ্রুপের কথা কাটাকাটি হয়। আর এর জেরেই তাকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করা হচ্ছে।

আহত আদিত্য নন্দীকে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে তিনি শঙ্কামুক্ত আছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

এ বিষয়ে জানতে আদিত্য নন্দীর মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা