সারাদেশ

পঞ্চগড়ে চা উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় : দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সমতলের চা চাষে এবং গত ২০২০ সালে উত্তরবঙ্গের পাচঁ জেলায় ১০ হাজার ১৭০ দশমিক ৩০ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। যেখানে ৩১০টি ক্ষুদ্রায়ন চা বাগান থেকে ১ কোটি তিন লাখ অথবা ১০ দশমিক ৩০ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছড়িয়েছে এবং করোনাকালীন সময়েও সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়- চলতি মৌসুমে স্থানীয় চা বাগান থেকে ৫ কোটি ১২ লাখ ‌৮৩ হাজার ৩৮৬ কেজি সবুজ কাঁচা চা পাতা উত্তোলন করা হয়েছিল। উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার আওতায় চলমান ১৮টি চা কারখানায় প্রক্রিয়াজাত করে এবছর ২০২১ সালে ১ কোটি ৩ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। যা মোট উৎপাদন জাতীয় উৎপাদনের ১১ দশমিক ৯২ শতাংশ।

চা বোর্ড আরও জানায়, ২০১৯ সালে এ অঞ্চলে চা আবাদির পরিমাণ ছিল ৮ হাজার ৬৮০ দশমিক ৮৬ এশর এবং কাঁচা চা পাতা উৎপাদন হয়েছিল ৯৫ লাখ ৯৯ হাজার কেজি। সেই তুলনায় ২০২০ সালে ১ হাজার ৪৮৯ দশমিক ৮৯ একর জমির চাষাবাদ উৎপাদন বৃদ্ধি পেয়ে বেড়েছে ৭ লাখ ১১ হাজার কেজি।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহিরুল ইসলাম তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সকল চা বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রেশন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ফলে ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতিতে উৎপাদনের ধারাবাহিকতা থেকে বুঝা যায় যে যেকোন প্রতিকূল পরিস্থিতিতেও দেশের চা শিল্প উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ধরে রাখা সম্ভব।

উত্তরবঙ্গে ক্ষুদ্র চা চাষিদের ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের মাধ্যমে চা চাষ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে সমতলের চা বাগানেও ক্ষুদ্রায়তন চা বাগান থেকে এ বছর উৎপাদন সর্বোচ্চ রেকর্ড।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডেও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন তিনি বলেন, সমতল ভূমিতে চা চাষের বিপ্লব ঘটিয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলা।

১৯৯৬ সালে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বপ্রথম চা চাষের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল যা ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হয়। বর্তমানে এ অঞ্চলগুলো দেশের দ্বিতীয় চা অঞ্চলে পরিণত হয়।

তিনি আরও বলেন, চা চাষের সম্প্রসারণের চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে কর্মশালা হচ্ছে। চাষিদের সমস্যা সমাধানে দুটি পাতা একট কুড়ি নামে একটি মোবাইল অ্যাপস চালুসহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক কার্যালয়ে পোস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে- যেখানে সমস্যা সমাধান, রোগবালাই ও পোকা দমনে বিভিন্ন বৈজ্ঞানিক সহায়তা দেওয়া হবে।

শামীম আল মামুন আরও জানান, এ বছর ক্ষুদ্র চাষিরা কাঁচা চা পাতার ন্যায্য দাম পাওয়ার উৎসাহিত হয়েছে। নতুন চা চাষিদের সংরক্ষণ দিনের দিন বাড়ছে। এতে এ অঞ্চলের মানুষের যেমন দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং এ এলাকাগুলোতে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা