সারাদেশ
ঝালকাঠিতে নাইম হত্যা মামলা 

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-কে নাটোর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার কুনিহারী গ্রামে সংঘটিত নাইম তালুকদার হত্যা মামলার অন্যতম আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ নভেম্বর বিকেলে নাইম তালুকদারকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালের ঘাটে গিয়ে পানিতে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তবে পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিহতের চাচা মো. সোহেল হোসেন তালুকদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধ এবং ফুফা শ্বশুরের সঙ্গে মিম বেগমের কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাইম তালুকদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা