সারাদেশ

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসায়ী আওলাদ হোসেন (৬৫)। তাকে ডেকে নিয়ে খুনের পর গুম করার ৫২ দিন পর গতকাল বুধবার ভোরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোর ৫ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চাইনপাড়া গ্রামের বোরহান বেপারীর গরুর ফার্মের রান্না ঘরের মাটিতে পুতে রাখা অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১ জুলাই) বেলা ১২ টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিহতের স্ত্রীর ভগ্নিপতি মানিক বেপারী (৩০), খুনের সহযোগী সাইফুল ইসলাম (৪২), মো. রিপন (৩৪) ও মো. বিন আমিন শেখ (৩৫)। তবে খুনের মূল-পরিকল্পনাকারী স্ত্রী রানী বেগম (৩৭) ও গরুর ফার্মের মালিক বোরহান বেপারী লাতক রয়েছেন। নিহত আওলাদ হোসেন ওই উপজেলার চাইনপাড়া গ্রামের প্রয়াত ফরিদ শেখের ছেলে। গ্রেপ্তারকৃত মানিক, রিনপ ও বিন-আমিনের বাড়ি চাইনপাড়া গ্রামে। অপর গ্রেপ্তারকৃত সাইফুলের বাড়ি রংপুরে কোতয়ালী থানায়।

পুলিশ সুপার জানান, ব্যবসায়ী আওলাদের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রানী বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান হচ্ছিল না। সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শ: ঝগড়া হতো। এতে পর্যায়ে দ্বিতীয় স্ত্রী রানী বেগম জমি-জমা লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এছাড়া স্ত্রীর ভগ্নিপতি মানিক বেপারী ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায়ই টাকা-পয়সা নিতেন।

পুলিশ সুপার আরও জানান, জমি-জমা লিখে না দেওয়ায় স্ত্রী ও তার ভগ্নিপতি ব্যবসায়ী আওলাদকে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক গত ৯ মে সন্ধ্যার দিকে একই গ্রামের বোরহানের গরুর ফার্মে ডেকে নিয়ে যান ব্যবসায়ী আওলাদকে। সেখানে ব্যবসায়ীকে বিছানায় ফেলে মাথা চেপে ধরে ফার্মের কাজের লোক সাইফুল। আর স্ত্রীর ভগ্নিপতি মানিক কোদাল দ্বারা গলায়আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এসময় ফার্মের বাইরে পাহারায় ছিল বিন-আমিন ও রিপন। হত্যার পর সাইফুল, বিন-আমিন ও রিপন ফার্মের রান্নাঘরের মেঝের মাটি গর্ত লাশ পুতে রাখে।

তিনি আরও জানান, ওই ঘটনায় গত ১০ মে ব্যবসায়ীর ছোট ভাই বেলায়েত হোসেন প্রথমে সিরাজদীখান থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২৩ মে একই থানায় ছোট ভাই বাদী হয়ে ভাবী তথা ব্যবসায়ীর স্ত্রী রানী বেগম ও তার ভগ্নিপতি মানিকসহ অজ্ঞাত আরো ২-৩জনকে আসামী করে অপহরনের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে গত ৩১ মে মানিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরও পুলিশ ৩০ জুন মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের একটি ডেইরি ফার্ম থেকে সাইফুলকে গ্রেপ্তার করেন। এবং একইদিন রাতে গ্রেপ্তার করে রিপন ও বিন-আমিনকে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে গতকাল বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের বোরহানের গরু ফার্মের রান্না ঘরে মাটিতে পুতে রাখা ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা