জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিনিধি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। এটি নিয়ে অনিশ্চয়তা নেই। এ মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়ি ভাড়া পাবেন।

প্রথম ধাপে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর চলতি অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর শুরু হচ্ছে।

মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে উল্লেখ করা হয় যে, সরকারের বিদ্যমান বাজেটগত সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্তাবলি অনুসরণ সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (ন্যূনতম ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। পরবর্তীতে ১ জুলাই ২০২৬ থেকে বিদ্যমান ৭.৫ শতাংশের সঙ্গে আরও ৭.৫ শতাংশ যুক্ত হয়ে বাড়িভাড়া ভাতার হার মূল বেতনের মোট ১৫ শতাংশে উন্নীত হবে, তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২,০০০ টাকা অপরিবর্তিত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নির্দেশনা আজ থেকে কার্যকর হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা