সারাদেশ

খুবি শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ইবি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ মানববন্ধন করে তারা। এসব শিক্ষার্থীদের হাতে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার খেলা বন্ধ কর’, ‘আবিষ্কার নয়, বহিষ্কারে আছি’, স্বৈরাচারী প্রশাসন ধিক্কার-ধিক্কার’, ‘কথায় কথায় শিক্ষক, শিক্ষার্থী বহিষ্কার বন্ধ কর’, পাবলিক বিশ্ববিদ্যালয় কি শুধু বহিষ্কারের জন্য?’, সহ বিভিন্ন প্রতিবাদী লিখামূলক ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে মাস্টার্সের শিক্ষার্থী শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় শিক্ষার্থী রায়হান বাদশা রিপন, আব্দুর রউফ, জি কে সাদিক, মোস্তাক আহমেদ, হেনায়েত কবির প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলোর একটিও রাষ্ট্রের বা প্রশাসনের বিরুদ্ধেও যায় নি। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের জায়গা হয় তাহলে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে কথা বলে কেন বহিষ্কার হবে?
বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো বহিষ্কারের কারখানা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্বৈরাশাসন জেঁকে বসেছে তারই প্রমাণ খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ।’

এদিকে, মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদ একাত্মতা পোষণ করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ১ ও ২ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত কমিটিকে সহযোগিতা না করাসহ বিভিন্ন কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা