সারাদেশ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়ায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দীর্ঘ দিনের অবৈধভাবে দখল করা নির্মাণাধীন মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসন।

রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ডক্টর আতাউল গনির নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী। এসময় টাঙ্গাইল সদর উপজেলা ভূমি কমিশনার মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ১৯৭২ সালে ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমিটি লিজ নিয়ে ভোগ করে আসছিলেন। পরে তিনি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। তবে মার্কেটটি চালু করতে পারেনি। এরপর তিনি জমিটির নিজের নামে কাগজ তৈরি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী জানান, টাঙ্গাইল পৌর এলাকার প্রাণ কেন্দ্র আকুর টাকুর পাড়া এলাকায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জাল দলিলের মাধ্যমে ৬৬ শতাংশ সরকারি তফশিলভুক্ত ভূমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণসহ বিভিন্ন স্থাপনা করে আসছিল। এ বিষয়ে জেলা প্রশাসন মামলা করার পর সরকারের পক্ষে রায় দিয়েছেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে সরকারি স্বার্থে এই ভূমি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি জানান, ৬০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করতে সমর্থ হয়েছি। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে গত কয়েকদিনে অন্তত দুইশ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা